July 6, 2026, 2:29 pm

একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির

Reporter Name
  • আপডেট Monday, July 6, 2026
  • 18 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: প্রিয় দলের বিদায়ে মন খারাপ। তবু সেই আক্ষেপের মধ্যেও নিজের দেশকে নিয়ে বড় একটি স্বপ্ন দেখছেন অভিনেত্রী সাফা কবির। বিশ্বকাপের গ্যালারিতে দাঁড়িয়ে তিনি কেবল ব্রাজিলকে সমর্থন করেননি, প্রকাশ করেছেন এমন এক ইচ্ছার কথাও একদিন এই মঞ্চেই বাংলাদেশের খেলা দেখবেন, আর গর্বভরে নিজের দেশের পতাকা উড়িয়ে সমর্থন জানাবেন।
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিল-নরওয়ে ম্যাচটি সরাসরি উপভোগ করেন সাফা কবির। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে তাকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’ তবে সেই স্বপ্নের দিনে প্রিয় দলের জন্য অপেক্ষা করছিল হতাশা। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।
ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন সাফা কবির। সেখানে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে বিষণ্ন মুখে হেঁটে যেতে দেখা যায় তাকে। ভিডিওতে তিনি বলেন, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’ ভিডিওটির ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’
উল্লেখ্য, চলমান বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের এমন অপ্রত্যাশিত বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের অনেক তারকাও।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর