July 9, 2026, 12:30 pm

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, February 27, 2024
  • 321 জন দেখেছে

বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: উৎসবমুখর ও অত্যন্ত জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির (২০২৪-২০২৬) মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফ সান্টু এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: দেলোয়ার হোসেন। দু’টি প্যানেলের মধ্যে এই নির্বাচন অনুষ্টিত হয়। শরীফ সান্টু ও দেলোয়ার হোসেন প্যানেল থেকে ৬ জন এবং অপর প্যানেল থেকে ১৫ জন নির্বাচিত হয়েছেন। সম্প্রিত গত শুক্রবার সন্ধ্যায় উত্তরা ১২ নং সেক্টর পার্কে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি শরীফ সান্টু, সিনিয়র সহ-সভাপতি: এ.কে.এম নাসির উল্যাহ, সহ-সভাপতি: মোহাম্মদ আক্তারুজ্জামান, সহ-সভাপতি মফিজ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক : কাজী মোঃ আবুল হাছান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মোঃ মাজেদুল হক, নিরাপত্তা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাহীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনজুর হোসেন খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ খালেদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস নাহিদা বেগম, দপ্তর সম্পাদক হুসাইন এম. কবির, নির্বাহী সদস্য মোঃ নাসির উদ্দিন, নির্বাহী সদস্য: প্রকৌশলী মোঃ কবিরুজ্জামান,নির্বাহী সদস্য মোঃ সামসুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ সুজন আলী, নির্বাহী সদস্য মোঃ রুহুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ ওবায়েদুর রহমান ও নির্বাহী সদস্য হাসান মাহমুদ সুজন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ডঃ এ.টি.এম. শরীফ উল্লাহ, তার সহযোগী হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার এম.আর. বসুনীয়া ও নির্বাচন কমিশনার আবু সালেহ মোহাম্মদ শাহনেওয়াজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর