July 24, 2026, 5:59 pm

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

Reporter Name
  • আপডেট Friday, July 24, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বৃহত্তর উত্তরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন ‘উত্তরা প্রেসক্লাব’ এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬–২০২৮ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ জুলাই) উত্তরায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে বদরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক পদে এম এ এহছান মাহতাব ফারাহী ও সাংগঠনিক সম্পাদক পদে শিপার মাহমুদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাচিত অন্যান্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মানিক খান, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, অর্থ সম্পাদক শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক রেজাউর রহমান (আল-আমিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন রানা সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান (হাসনাইন), সমাজসেবা সম্পাদক আবুল কালাম আজাদ ও কার্যকরী সদস্য আব্দুর রউফ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর