July 9, 2026, 11:12 pm

উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী এ কে আজাদের ওপর সন্ত্রাসী হামলা

Reporter Name
  • আপডেট Tuesday, December 19, 2023
  • 141 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এ কে আজাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ১ নং ওয়ার্ড যুবলীগ নেতা তামীম ও কবির আহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন রাজলক্ষ্মী এলাকায় তার নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে আলাপকালে সন্ত্রাসীরা এসে তার ওপর অতর্কিত হামলা করে। উত্তরা জোনের ডিসি মো. মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজলক্ষ্মী এলাকার আলাউদ্দিন টাওয়ারের সামনে এ ঘটেছে। একজনকে আটক করা হয়েছে। অ্যাডভোকেট এ কে আজাদ বর্তমানে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ফেটে গেছে। চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।
হামলার বিষয়ে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এ কে আজাদ বলেন, সোমবার রাত ৮টার দিকে আমার রাজলক্ষ্মী এলাকায় বাসভবনের সামনে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় ফাহিম, ফজলে রাব্বি, সিয়াম, শাকিল, মামুন, রাজন, জয়সহ ৪০-৫০ জন সন্ত্রাসী এসে আমার ওপর অতর্কিত হামলা করে। তারা আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং চোখ ও মুখ জখম করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর