August 25, 2026, 4:08 am

উত্তরায় গভীর রাতে ডাকাত আতঙ্ক, মসজিদের মাইকে সতর্কতা

Reporter Name
  • আপডেট Thursday, August 8, 2024
  • 108 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: গভীর রাতে রাজধানীর উত্তরাজুড়ে ‘ডাকাত-সন্ত্রাসীরা’ প্রবেশ করেছে জানিয়ে মসজিদের মাইকে মাইকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার পর থেকে উত্তরার বিভিন্ন সেক্টরের মসজিদ থেকে এলাকায় ডাকাত ঢুকেছে জানিয়ে কিছুক্ষণ পর পর সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। পরে ডাকাতদের প্রতিরোধ করতে ১১ নম্বর সেক্টরস্থ উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয় শতাধিক মানুষ। তুরাগের রানাভোলা, ফুলবাড়িয়া এলাকার একাধিক মসজিদের মাইক থেকেও এলাকায় ডাকাত ঢুকে পড়েছে জানিয়ে সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়।
উত্তরা পূর্ব থানাধীন ৮ নম্বর সেক্টর এলাকার বাসিন্দারা জানায়, আমাদের এদিকেও মসজিদের মাইক থেকে একটু পর পর এলাকার ডাকাত ঢুকে পড়েছে জানিয়ে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
তুরাগ থানার বাসিন্দারা জানায়, আমরা রাস্তায় বের হয়ে এসেছি। সবাই রাস্তায় নেমে এসেছে ডাকাতদের প্রতিহত করতে।
উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসিন্দরা বলেন, একদল ডাকাতকে এলাকাবাসী ধাওয়া দিয়েছে। তারা ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী চৌরাস্তা এলাকায় শক্ত অবস্থান নিয়েছে।
অপরদিকে, তুরাগ, উত্তরা, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে ‘ডাকাত ও সন্ত্রাসী’ প্রতিহত করতে বিভিন্ন বাসাবাড়িতে লাইট জ্বালিয়ে মানুষকে সতর্কবস্থায় নিজ নিজ গ্যারেজে ঘোরাফেরা করতে দেখা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর