July 4, 2026, 11:30 am

উত্তরায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান

Reporter Name
  • আপডেট Friday, August 8, 2025
  • 135 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আন্দোলনকে জোরদার এবং জনসচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। পরিবেশ রক্ষায় বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্কে ঢাকা প্যারাগন রোটারি ক্লাবের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম কফিলউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন-ঢাকা প্যারাগন রোটারি ক্লাবের সভাপতি আলীনুর রহমান, সাধারণ সম্পাদক নঈম শরীফ, সদস্য মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন, বিমানবন্দর থানা জাসাসের সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান পলাশ, উত্তরা রয়েল ক্লাবের প্রেসিডেন্ট জহির রায়হান, উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর