April 27, 2026, 6:24 pm

উত্তরায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল উদ্ধার দুই চীনা নাগরিকসহ ৩জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, April 27, 2026
  • 14 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ আইফোন, স্যামসাং মোবাইল ও মোবাইলের মাদারবোর্ড ও এক বাংলাদেশীসহ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৪৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑওয়াং গুফেং, জাং হাইবিন ও বাংলাদেশি নাগরিক মো. দেলোয়ার। এ সময় তাদের কাছ থেকে ৬টি আইফোন, ৫৭টি বিভিন্ন ব্রান্ডের স্যামসাং মোবাইল, মোবাইল ফোনের মাদারবোর্ড ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইফোন ও স্যামসাং মোবাইল, এক বাংলাদেশীসহ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মোবাইল ফোনগুলো চোরাইভাবে আমদানি করা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর