May 25, 2026, 12:14 pm

উখিয়া ও টেকনাফ ক্যাম্প থেকে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

Reporter Name
  • আপডেট Sunday, June 18, 2023
  • 130 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার ভোরে উখিয়া ও টেকনাফের তিনটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ সলিম (২৮), উখিয়া ক্যাম্প ১৯-এর বাসিন্দা সোনা মিয়া (৫২), করিম উল্লাহ (৩২), জানে আলম (২৭) ও মো. সলিম।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, অপরাধীদের অবস্থানের খবর পেয়ে ১৯ ও ১৩ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় চার জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ হত্যা মামলা রয়েছে। পরে থানায় সোপর্দ করা হয়েছে।

একই দিন সকালে শালবন ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের পুলিশ সুপার জামাল পাশা। তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পে এ ধরনের অভিযান চলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর