নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের চত্ত্বরে অবস্থিত সরকারি দোকান থেকে দশ লিটার চোলাই মদসহ কাজল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত রশিদের ছেলে কাজল মিয়ার ঈশ্বরগঞ্জ ইউএনও অফিস চত্বরের দক্ষিন পাশে একটি চায়ের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে কাজল তার চায়ের দোকানে চোলাই মদ বিক্রি করে আসছিল। এতে অনেকের সন্দেহ জাগে।কিন্তুু সাহসে কেউ কিছু বলতে সাহস পায়নি। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদী মুহাম্মদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দোকান থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, এঘটনায় কাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন জানান,পরিষদের সাথে সংশ্লিষ্ট একটা দোকানে সে থাকতো।বিষয়টি ওসি’র কাছ থেকে শুনেছি।
এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিষদের সাথে থেকে এমন অন্যায় করলে তার দোকান বাতিল করা হবে বলে জানান।উল্লেখ্য যে ইউএনও’র কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে কাজল এভাবে মদের ব্যবসা করার পরও উপজেলা প্রশাসন কিভাবে নিশ্চুপ তা বোধগম্য নয়।
বিশেষ সূত্রে আরো জানাযায়, মাদক ব্যবসায়ী কাজল জন প্রতিনিধিদের চত্র-ছায়ায় মাদকের ব্যবসা করে কয়েকলাখ টাকার মটর সাইকেল ব্যবহার করে। অতি অল্প সময়ের মাঝে লাখ লাখ টাকার মালিক বনে যায় কাজল। উল্লেখ্য যে, নাম প্রকাশে অনিচ্ছুক সরকার দলীয় এক নেতা বলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্য মোস্তাছিনুর রহমান তিনি এ থানায় আসার পর থেকে অনেক মাদক সেবনকারী কে গ্রেপ্তার করছে।কাজলকে মদ সহ আটক করায় তাকে ধন্যবাদ জানাই।