ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়। আজ শনিবার আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।পরিচালনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।
উল্লেখ্য যে আগস্ট মাসে জাতীয় শোক দিবস সঠিকভাবে উদযাপন করায় ও মাসব্যাপী আলোচনা, মিলাদ-দোয়া মাহফিল বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ দলীয় লোকজন কে ধন্যবাদ জানানো হয়।এছাড়াও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বুলবুল সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।