May 31, 2026, 7:02 pm

ঈশ্বরগঞ্জে হযরত বিবিজান (রহঃ) মাজার শরীফ সংস্কার কাজ পরিদর্শন করেন সরজুল ভুইয়া  

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ::
  • আপডেট Monday, May 22, 2023
  • 196 জন দেখেছে

ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের(ময়মনসিংহ-কিশোরগঞ্জ)মহাসড়কের লক্ষিগঞ্জ বাজারের দক্ষিন পাশের পূর্ব দিকে কুমুরিয়ারচর গ্রামের ওলিয়ে কামিল হযরত বিবিজান রহমতুল্লাহি আলাইহা’র মাজার শরীফের উন্বয়ন মূলক সংস্কার কাজের  তদারকি করেন  সরজুল ভুইয়া। মাজার শরীফ ময়দানে ২১- শে মে রবিবার দুপুরে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও মাজার শরীফ কমিটির সভাপতি মুহাম্মদ সরজুল ভূইয়া সংস্কার কাজের তদারকি করতে দেখাযায়।

এসময় মাজার শরীফের সহ-সভাপতি মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ মানিক মিয়া, মুতাওয়াল্লি ডাঃ মুহাম্মদ আবদুল মান্নান, মাজার শরীফের সাধারণ সম্পাদক মুহাম্মদ মানিক মিয়া, মুহাম্মদ শাহজাহান মিয়া সহ হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমদের মুহববতকারী কোমলমতি ছেলেরা অনেকেই উপস্থিত ছিলেন। মাজার শরীফের সভাপতি মুহাম্মদ সরজুল ভুইয়া প্রতিনিধিকে বলেন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ কে আমারা মুহব্বতকরি তথা ভালোবাসি।এ মাজার শরীফে যিনি শায়িত আছেন আমার জানামতে তিনি একজন ওলিয়ে কামিল, নেককার বান্দা ছিলেন। এ কমিটির  লোকজন মাজার শরীফের উন্নয়ন কল্পে কাজ করবে বলে আমি আশাবাদী।আমরা সকলের সহযোগীতা কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর