August 3, 2026, 8:04 pm

ঈশ্বরগঞ্জে স্কুল শিক্ষার্থীদের নিয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

Reporter Name
  • আপডেট Monday, August 3, 2026
  • 1 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সোহাগী বাজার পুকুরপাড় এলাকায় অবস্থিত রাবিয়া হোসাইন প্রি-ক্যাডেট স্কুলে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
‘রক্তের বন্ধনে আমাদের ঈশ্বরগঞ্জ’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এটি ছিল দ্বিতীয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। এতে ১০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ১৯৫ জনেরও বেশি স্কুল শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল রবিউল ইসলাম ইমন, সাকির মাহমুদ সিয়াম, মেহেদী হাসান নয়ন, জীবন মাহমুদসহ অন্যান্য সিনিয়র স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা জানান, মানুষের প্রয়োজনে দ্রুত ও সহজে রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে তরুণ ও শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করে ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী করে তোলাও এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও ঈশ্বরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর