ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোহাগী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দোগে ১৯ আগস্ট শনিবার শোকসভা ও গনভোজ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোহাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল মোতালেব।পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বুলবুল। জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম রফিক ভিপি, ড. উৎপল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশিদ( হারুন), সাফায়াত হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, মাসুদ হাসান তূর্ণ, দপ্তর সম্পাদক আবুল কালাম, ত্রান ও দূর্যোগ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি সম্মানিত সদস্য শাহ মঞ্জুরুল হক, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সোহাগী ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।