July 4, 2026, 7:11 pm

ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা-দোয়া মাহফিলে সাবেক এমপি শাহীন

Reporter Name
  • আপডেট Saturday, August 16, 2025
  • 79 জন দেখেছে
 ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকীতে শ্বরগঞ্জের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন দলীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল করেন।  শুক্রবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন। এসময় বিশেষ অতিথি পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক।অনুষ্টান পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার।অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোফাজ্জল হোসেন টিপু,মোঃ ফরিদ মিয়া,মাইজবাগ ইউনিয়ন বিএনপির আবুল কালাম,আবদুল মালেক শহিদ উল্লাহ,তরিকুল ইসলাম তারেক ও দলীয় নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর