মুহম্মদ আবুল বাশার :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৮-আসনে জাতীয় পার্টি থেকে মনোনিত প্রার্থী ফখরুল ইমাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করে।২৭ শে ডিসেম্বর বুধবার ফখরুল ইমাম এমপির বাস ভবনে নির্বাচনী পরামর্শ সভায় তিনি লাঙ্গল প্রতীকে জনসমর্থন দেওয়ার জোর দাবি করেন।তিনি জাতীয় পার্টির প্রতিষ্টাতা হুসেইন মুহম্মদ এরশাদ এর কথা স্বরণ করে বলেন আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। জাতীয় পার্টি আধুনিক দেশ গড়ার লক্ষে অঙ্গীকারবদ্ধ। ফখরুল ইমাম সাংবদিকদের আরো বলেন আমরা বিশ্বাস করি দেশের মানুষের আশা আকাঙ্খা পুরণে জাতীয় পার্টি কাজ করছে। আমি সবার সহযোগীতা কামনা করছি। এসময় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল কালাম আযাদ সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ ছিলেন।অন্যান্যদের মাঝে ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আরজু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল হাদী।এছাড়াও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি চেয়ারম্যান মোঃ আবদুল আলী ফকির,সহ- সভাপতি আলহাজ মোঃ আনোয়ারুল ইসলাম খান সেলিম, উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ আবদুল মতিন,প্রকৈশলী মোঃ আলতাফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য তুষার,জাতীয় পার্টির নেতা মোঃ আবুল বাশার মন্ডল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অপরদিকে হাটুলিয়া দাখিল মাদরাসায় এলাকার লোকজনদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উল্লেখ্য যে উপস্থিত লোকজন ফখরুল ইমামের পক্ষে লাঙ্গল প্রতীকে বিজয়ী করার লক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।