নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ :: “সংগ্রাম- স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা।” ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ওই জন্মদিন পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
অপর দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ।