May 25, 2026, 8:59 pm

ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন 

Reporter Name
  • আপডেট Tuesday, March 19, 2024
  • 117 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার ১০৪-তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন উদযাপন করে।১৭-ই মার্চ (রবিবার) অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা, কবিতা আবৃত্তি,বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)একেএম ফরিদ উল্লাহ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃআবদুস সাত্তার,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছালাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃআবদুল হাদী, থানা অফিসার ইনচার্য মোঃ মাজেদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।অপরদিকে ঈশ্বরগঞ্জের রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার ১০৪-তম জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন।পরিচালনা করেন সহকারি শিক্ষক মোঃ জহিরুল আলম ফেরদৌস।এসময় স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ)ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশেষ মুনাযাত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর