মুহম্মদ আবুল বাশার :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশ ব্যাপী মসজিদে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে দোয়া’র আয়োজন করা হয়।উপজেলার চরহোসেনপুর মসজিদে ২০ শে অক্টোবর জুময়ার নামাজ আদায়ের পূর্ব মুহুর্তে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি, ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দেন।
আবদুছ ছাত্তার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্মানিত ইসলাম ধর্মকে ভালোবাসে। সেজন্য আওয়ামী সরকার প্রধান হিসেবে তিনি ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে শুক্রবার জুময়ার নামাজের পরে ইসরায়েলি দখলদার কর্তৃক বর্বরোচিত হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করার জন্য নির্দেশ দেন দেশবাসীকে।আবদুছ ছাত্তার আরো বলেন দেশ ও জাতির উন্নতির লক্ষে আপনারা কাজ করবেন।আমি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছি।এসময় মসজিদের খতিব, ধর্ম-প্রাণ মুসলমানগন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে শেষে ফিলিস্তিনের মুসলমানদের আহতদের সুস্থতার জন্য চরহোসেনপুর মসজিদে বিশেষ দোয়া করা হয়।