ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি :: সারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জে শেখ রাসেল দিবসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।১৮ অক্টোবর ঈশ্বরগঞ্জের রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবসের আলোচনা -দোয়া মাহফিল হয়।অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক।সার্বিক সহযোগীতায় ছিলেন সহকারি প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্য মোঃ আসাদুজ্জামান লিটন।
অনুষ্টান পরিচালনা করেন, সহকারি শিক্ষক জহিরুল আলম ফেরদৌস। অন্যান্যদের মাঝে স্বাশিপ ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হেলাল উদ্দিন ভুইয়া এবং বিদ্যালের অন্যান্য সহকারি শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে দোয়া পরিচালনা করেন( স্বাশিপ) ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার।