July 9, 2026, 7:49 am

ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফে ঈদে মিলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন

Reporter Name
  • আপডেট Friday, September 29, 2023
  • 274 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটী’তে বৃহস্পতিবার ১২-ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১৪৪৫ হিজরী) উদযাপন উপলক্ষে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।সাইয়্যিদুল মুরসালীন নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ তথা দুনিয়ার জমিনে আগমনের সম্মানার্থে “সাইয়্যিদুল আইয়াদ শরীফ” অত্যন্ত জাকযমক ভাবে দিবসটির গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। ২৮ শে সেপ্টেম্বর মাহফিলে বৈরাটী আলিম মাদরাসার জমিদাতা হযরত শাহ সুফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহি’র স্বরণে মাহফিলে সভাপতিত্ব করেন মুহম্মদিয়া শরীফের সম্মানিত খতিব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ আবুল কালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল আউয়াল আকন্দ। আলোচক হিসেবে  ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক।এসময় বিশেষ অতিথি হযরত মাওলানা কারী মুহাম্মদ আহসান উল্লাহ রেজভি, ঢাকা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ,ময়মনসিংহ জেলা শাখার সদস্য হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার, আওয়ামীলীগের মুহম্মদ নাজমুল হক, হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ মনজুরুল হক,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ মুখছেদুল হক,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ মুকতাদুল হোসাইন (তানিম) সহ মুহম্মদ নাজিম উদ্দিন মুহম্মদ হাবিবুর রহমান,জিশান মুহম্মদ রউফ হোসাইন,নান্দাইলের চান্দুরার হযরত মাওলানা মুহম্মদ আবদুল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।শেষে দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া করে বরকতময় তবারক বিতরন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর