July 9, 2026, 6:24 pm

ঈশ্বরগঞ্জের ব্যারিস্টার ফারজানা ছাত্তার’কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানায় নেতৃবৃন্দ

Reporter Name
  • আপডেট Tuesday, February 20, 2024
  • 118 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনের মনোনিত ঈশ্বরগঞ্জের বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার ফারজানা ছাত্তার তমা কে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানায়।১৪-ফেব্রুয়ারি আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৮-জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী মনোনিত করেন।১৮-শে ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জের গৌরব বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার ফারজানা ছাত্তার তমা’কে আওয়ামীলীগের সাংরক্ষিত আসনের এমপি মনোনিত করায় ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দ। ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ গণমানুষের নেতা আলোকিত ঈশ্বরগঞ্জ উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি’র সুযোগ্য সন্তান ব্যারিস্টার ফারজানা ছাত্তার তমা।তিনি পিতার মতোই এলাকার জনগনের পাশে থেকে উন্নয়নমুলক কাজ করার আশাবাদী।এসময় বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আবদুছ ছাত্তার সাবেক এমপি ছিলেন। অন্যান্যদের মাঝে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বদরুল আলম প্রদীপ,উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, আটারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম কবির রুপক,তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহবুব,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন,সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল,পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মেোঃআশরাফুল ইসলাম সুমন সহ আরো অনেকেই পাশে ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর