ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জের পৌর এলাকায় একরাতে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। (মঙ্গলবার)ভোর রাতে ওই চুরির ঘটনা ঘটে।সরজমিনে গিয়ে জানাযায়,পৌর এলাকার শিমরাইল গ্রামের চা বিক্রেতা চাঁন মিয়ার একটি ষাঁড় গরু, একটি গাভী,একই বাড়ির হাবিবুর রহমান হবির একটি বখনা গরু ও বাচুর এবং গাভীসহ মোট ৫টি গরু মঙ্গলবার ভোর রাতে চোরেরা গরু গুলো পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। চুরি হওয়া গরুর মালিকদের ধারণা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা এই চুরি সাথে জড়িত রয়েছে।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্য রবিউল আজম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শণ করেন।এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি।