নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে ২নং ওয়ার্ডের মাজেদা খাতুনের জমি জোর পূর্বক বেদখল করার পায়তারা করছে নুরুল ইসলাম । নুরুল ইসলাম বিগত সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন কৌশলে পরের জমি দখল করতে উপছে পরে লাগছে বলে স্থানীয় লোকজন জানায়। সরজমিনে গিয়ে জানাযায় মোছাঃ মাজেদা খাতুন (৬২), স্বামী- মৃত জাহিদুল হক, মাতা- মৃত মুক্তারা বেগম, সাং- দত্তপাড়া (২নং ওয়ার্ড, ঈশ্বরগঞ্জ পৌরসভা)।বিধবা মাজেদা খাতুনের জমি বেদখল কারী নুরুল ইসলামের নাম সহ আরো কয়েক জনের নামে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেন।আসামীরা হলেন ১। মোঃ নুরুল ইসলাম (৪৫), ২। মোঃ মিন্টু মিয়া (৪০), ৩। মোছাঃ শামছুন্নাহার (৪২), সর্ব পিতা- মৃত সাজন আলী, মাতা- মোছাঃ খাতুন জান, ৪। মোছাঃ খাতুন জ্ঞান (৬৫), স্বামী- মৃত সাজন আলী, সর্ব সাং- বৃ-পাঁচাশী,বড়হিতের সহ আরো ৮/১০ একই দলভূক্ত, গুন্ডা, সন্ত্রাসী, ভূমি দখলকারী ও খুবই খারাপ প্রকৃতির লোক।ঘটনার বিবরনে ঈশ্বরগঞ্জের পৌর শহরে দত্তপাড়া মৌজার ১৯৪ নং খাতিয়ানে ১০৯৪ নং দাগের ৬৭ শতাংশের কাতে ১৪ শতাংশ জায়গা নিয়া উপরোক্ত আসামীরা মাজেদা খাতুন ও তার ছেলেদের সাথে অহেতুক শত্রুতা সৃষ্টি করে ইতিপূর্বে উক্ত জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা করেন। নুরুল ইসলাম বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে প্রাণ নাশের ভয় হুমকি দিয়া আসিতেছে। উক্ত আক্রোশে ঘটনার দিন গত২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ বুধবার সকালে সকল আসামীগণ দা, রামদা, শাবল, লোহার রড ও লাঠি সোটা ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্রে সন্ত্রে সজ্জিত হয়ে ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া সাকিনস্থ (বায়তুল কুরআন মাদরাসার) উত্তর দিকে মাজারের পাশের ভূমিতে অনধিকার প্রবেশ করে জমিতে থাকা দু’চালা টিনের বসত ঘরের টিনের বেড়া ও গ্যারেজ কুপাইয়া কাটিয়া এবং বাইরাইয়া ভাংচুর করিয়া অনুমানিক লাখ টাকার ক্ষতি সাধন করে। এক পর্যায়ে মাজেদার গ্যারেজে থাকা একটি টিভিএস ১২৫ সিসি মোটর সাইকেল আসামীরা একে অপরের সহায়তায় নিয়ে যায়। ঘটনা দেখিয়া জমির মালিক মাজেদা ও তার ছেলেরা বাধা-নিষেধ করিলে আসামীরা তাহাদের হাতে থাকা অস্ত্রাদি দিয়া প্রাণ নাশের হুমকি দিয়া খুন জখম করার জন্য উদ্যত হয়।বাদীর ডাক চিৎকার শুনিয়া প্রতিবেশী লোকজন জরো হলে নুরুল ইসলাম সহ অন্যান্যরা চলে যায়।এসময় উপস্থিত লোকজন প্রত্যক্ষ স্বাক্ষী হলেন মোঃ সিহান (২২), পিতা- মোঃ দুলাল মিয়া, ২। মোঃ শফিক মিয়া (২৫), পিতা- মোঃ সবুজ মিয়া, ৩। মোঃ মাসুদ মিয়া (৪৩), পিতা- মৃত জাহিদুল হক, ৪। মোঃ রিয়া আক্তার (২৯), স্বামী- মোঃ মাজেদুল হক মামুন,সহ আরো অনেকেই আগাইয়া আসিয়া ঘটনা দেখেন। আসামীদের হাতে থাকা অস্ত্রাদি দেখাইয়া প্রাণ নাশের হুমকি দিয়া মাজেদার গ্যারেজে থাকা মোটর সাইকেল নিয়া দ্রুত চলিয়া যায়। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানায় মাজেদার ছেলেরা। আশ্চর্য্যের ব্যাপার হলো যে তথ্য গোপন করে ২৮৫৬ খতিয়ানে নুরুল ইসলাম ১২-জুন ২০২৪ ইং তারিখে খারিজ করে নেয়।অপরদিকে বিষয়টি নজরে আসলে উপজেলা ভূমি অফিস দত্তপাড়া মৌজায় ২৮৫৬ নং- খতিয়ানটি বন্ধ করে দেয়। প্রশাসনের কাগজকে তোয়াক্বা নাকরে জমি দখলকারী নুরুল ইসলাম বেপোরোয়া হয়ে উঠে। এব্যাপারে অভিযোগকারী মাজেদা প্রতিনিধিকে বলেন পৌর শহরে জমির দাম বেশী হওয়ায় নুরুল ইসলাম জোর পূর্বক আমাদেরকে জমি থেকে বেদখল করতে উঠে পরে লাগছে।আমি ও আমার ছেলেরা আইনের প্রতি বিশ্বাস করে। জোর করে জমি দখলকারী নুরুল ইসলামের বিচার চাই প্রশাসনের কাছে।এ ব্যাপারে নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।