নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। আজ বৃহস্পতিবার মগটুলা ইউনিয়নের ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধীতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয় ।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন।তিনি ছাত্র-ছাত্রীরদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক। পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার।অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোফাজ্জল হোসেন টিপু,ময়মনসিংহ (উত্তর) জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মোঃ ফরিদ মিয়া, মগটুলা ইউনিয়ন বিএনপির নেতা সাবেক ইউপি সদস্য মোঃ শাহাব উদ্দিন, মোঃ ওয়াদুদ ভুইয়া, মোঃআবুল কালাম, মোঃ রুহুল আমিন, মোঃ হেলাল উদ্দিন, রিপন,রাসেল ছারাও মাইজবাগ ইউনিয়ন বিএনপির আবুল কালাম, আবদুল মালেক শহিদুল্লাহ,তরিকুল ইসলাম তারেক ও দলীয় নেতৃবৃন্দ,শিক্ষার্থী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।