July 16, 2026, 12:43 pm

ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Thursday, July 16, 2026
  • 14 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর গাজীপুর সদর শাখার উদ্যোগে গ্রাহকদের অংশগ্রহণে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) শাখা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সদর শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান মামুনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ উল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা ইস্ট জোনের জোনপ্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইস্ট জোনের এফএভিপি হুমায়ূন কবীর এবং ইসলামী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান মোসলেহ উদ্দিন। গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মো. ছাদেকুজ্জামান খান, আব্দুল খালেক সরকার, গেলমান হোসেন, আব্দুস সালাম ও কণিকা দাসসহ আরও কয়েকজন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। তিনি ব্যাংকের সঙ্গে গ্রাহকদের সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং আমানত রাখার আহ্বান জানান।
তিনি দাবি করেন, বিশ্বের এক হাজার শীর্ষ ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্থান করে নিয়েছে এবং দক্ষিণ এশিয়া থেকে একমাত্র ইসলামী ব্যাংক হিসেবে এ স্বীকৃতি অর্জন করেছে।
ড. সোলাইমান বলেন, অতীতে বিভিন্ন সময় ব্যাংককে ঘিরে নানা ষড়যন্ত্র হলেও গ্রাহকদের সমর্থনের কারণে সেগুলো সফল হয়নি। ভবিষ্যতেও গ্রাহকদের সহযোগিতায় ব্যাংক এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকিং, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা, শিল্পায়ন, হালাল বিনিয়োগ এবং দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক সময়ে ব্যাংককে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কিছু প্রবাসী গ্রাহক সাময়িকভাবে রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখলেও পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে তারা আবার নিয়মিত রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন বলে তিনি উল্লেখ করেন।
সভায় তিনি জানান, সম্প্রতি যেসব গ্রাহক তাদের আমানত উত্তোলন করেছেন, তারা ৩১ জুলাইয়ের মধ্যে পুনরায় আমানত জমা করলে পূর্ণ মুনাফা পাবেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের সেবার মান আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর