July 6, 2026, 11:27 pm

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী কাউন্সিরর প্রার্থী মো: আবুল হোসেন

Reporter Name
  • আপডেট Wednesday, February 18, 2026
  • 116 জন দেখেছে

শারমিন খানম:: আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো: আবুল হেসেন সকলের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন। কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালাতে দেখা গেছে। ভোটারদের মুখে শোনা যাচ্ছে সংসদ নির্বাচনের মতোই এবারও তারা যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থীকে বেছে নিতে চান।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নতুন একটি মুখ ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছেন। তিনি হলেন গরিব দুঃখীর বন্ধু, নিপীড়িত মানুষের আস্থার প্রতীক মো: আবুল হোসেন। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে তিনি এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, সুখে-দুঃখে সব সময় তাঁকে পাশে পাওয়া যায়। পাড়া মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে অলি গলিতে এখন তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। অনেকেই তাঁকে প্রতিবাদী, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করছেন। তাদের মতে, ৫৬ নং ওয়ার্ডে একজন সৎ ও পরোপকারী কাউন্সিলর সময়ের দাবি।
একজন বাসিন্দা বলেন, তিনি একজন পরোপকারী মানুষ। তার মতো মানুষ কাউন্সিলর হলে আমাদের জন্য ভালো হবে। এই বয়সে অনেকেই ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নিয়ে থাকেন। কিন্তু তিনি মানুষের সেবাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছেন। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করবো। নির্বাচিত হলে ভূমিদস্যু ও মাদকের আস্তানা নির্মূলে কাজ করবো এবং একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর