স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের অন্যতম বিদ্যাপীঠ আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,নবীনদের বরণ ও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার বিকেল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হয় রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের রাস্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক ফারুক মিয়ার সঞ্চালনায় ও কলেজের সভাপতি ব্যারিষ্টার হোসনে মোবারক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন,কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাড. হারুন উর রশীদ ফরিদ, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার প্রমুখ।
উপস্থিত ছিলেন, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন সচিব ও বিদ্যোৎসাহী সদস্য আব্দুল আউয়াল বেপারী,কাওরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল হাই, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রতন চন্দ্র ঘোষ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অরুণ চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার,হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোতাহার হোসেন,শরীরচর্চা বিষয়ের শিক্ষক সাইদুর রহমান হাওলাদার প্রমূখ।