July 6, 2026, 2:09 pm

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

Reporter Name
  • আপডেট Monday, July 6, 2026
  • 12 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক:: ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র।
ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নরওয়ের বিপক্ষে শেষ ষোলো থেকে বিদায়ের পরই সেলেসাওর জার্সিতে নিজের অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।সোমবার (৬ জুলাই) ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’ এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল।
২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বাধিক ৮০টি গোলের মালিক তিনি; রয়েছে ৪টি হ্যাটট্রিকও। প্রতিপক্ষ হিসেবে জাপানের বিপক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেছেন নেইমার। ব্রাজিলের হয়ে জিতেছেন ফিফা কনফেডারেশন কাপ, ও অলিম্পিক স্বর্ণপদক।
উল্লেখ্য, আর্লিং হলান্ডের জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নর্ডিক দেশটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর