October 12, 2026, 6:40 pm

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কাপাসিয়ায় র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Saturday, December 9, 2023
  • 100 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুনর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচীর শুরু করা হয়।
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান জাতীয় পতাকা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগম দুদক পতাকা উত্তোলন করেন। পরে এ উপলক্ষে র‌্যালী ও উপজেলা চত্বরে মানব বন্ধন কর্মসূচী পলন করা হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহন করেন। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত নুর মৌসুমীর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংাদিক সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালণায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারি-পরিচালক মশিউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগম, প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর