স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল সোমবার মুক্তারবাড়ি রোড এলাকায় অনুষ্ঠিত হয়েছে। আধাঁরের আলো ফাউন্ডেশন ও ৫৪ নং ওয়ার্ড যুবলীগের যৌথ উদ্যোগ এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্ণবাসন সোসাইটি টঙ্গী থানা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জীবন মিয়ার সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান, সফল করোনা যোদ্ধা, আধাঁরের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুবলীগ নেতা মোঃ আক্তার সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতাউল্লাহ মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কাজী ইলিয়াস আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ জরিফ আহম্মেদ মন্টু ডিলার, গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনঞ্জিত কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ বিল্লাল হোসেন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক সেবক লীগ সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সজিব হাসান জয়, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন মনি সরকার, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা আক্তার আশা, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হারুন অর রশিদ, টঙ্গী পশ্চিম থানা তাঁতী লীগের সভাপতি সিরাজুল হক, যুবলীগ সভাপতি মোঃ সারোয়ার আলম রিপন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার শাওন প্রমুখ। অনুষ্ঠান শেষে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।