July 9, 2026, 3:54 pm

আগরতলায় মঞ্চস্থ হলো নাটক ‘বঙ্গবন্ধুর জবানবন্দি’

Reporter Name
  • আপডেট Thursday, November 9, 2023
  • 122 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী ঐতিহাসিক আগরতলায় রবীন্দ্র জন্মশতবার্ষিকী ভবনে সম্প্রতি মঞ্চস্থ হয়েছে নাটক ‘বঙ্গবন্ধুর জবানবন্দি’। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হেদায়েত উল্লাহ তুর্কীর রচনা ও নির্দেশনায় নাটকটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন নাট্যকার নিজে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইমেল হক মোল্লা ও মহুয়া লিপি।
নাটকটিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আগরতলা এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। নাটকটি উপস্থিত দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরশি কথা এবং ভলান্টারি হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরা যৌথভাবে আরশি কথা শারদ সম্মাননা ২০২৩-এর আয়োজনে নাটকটি মঞ্চস্থ করেছে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রী দীপক মজুমদার, মেয়র, আগরতলা পুর নিগম, আরিফ মোহাম্মদ, সহকারী হাইকমিশনার, বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা, ড. অলক ভট্টাচার্য, করপোরেটর, আগরতলা পুর নিগম, শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার, ড. চন্দ্রানী বিশ্বাসসহ অনেকে।
অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য ক্লাব ঐকতান যুব সংস্থা, মুক্তিসংঘ, যুবক সংঘ, আপনজন ক্লাব, ফ্লাওয়ারস ক্লাব, পোলস্টার ক্লাব, প্রান্তিক, অনীক ক্লাব, বিজয়ী সংঘ, এনবিআরসি, দেচবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, সংহতি সংঘ, সংহতি ক্লাব, বিবিসি, শিবনগর মডার্ণ ক্লাব, নবোদয় সংঘ, নবদিগন্ত, ছাত্রবন্ধু ক্লাব, নেতাজী প্লে ফোরাম সেন্টার, নিউস্টার ক্লাব, শতদল সংঘসহ সর্বমোট একুশটি ক্লাবকে বছরব্যাপী নানা রকম সচেতনতামূলক এবং সামাজিক কার্যক্রমের জন্য সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন আরশিকথার প্রধান সম্পাদক শান্তনু শর্মা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর