June 7, 2026, 12:18 pm

অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট Thursday, August 3, 2023
  • 144 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো চাকু ও চাপাতিসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে মাছিমপুর কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন— জাহিদ মিয়া (১৯), মো. হৃদয় (২২), সোহেল খান (২৫), সোহাগ মিয়া (২২), মো, ইসমাইল (৩০), ফরহাদ হোসেন (২৬) ও মেহেদী হাসান (১৯)।  গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  

পুলিশ জানায়, মাছিমপুর কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাপুলিশের একটি দল রাত ২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ষঅথ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে পাঁচটি ধারালো চাকু ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে গ্রেফতার ডাকাত দলের সদস্যদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর