August 26, 2026, 5:55 pm

অভিনেতা সতীন্দের কুমার খোসলা মারা গেছেন

Reporter Name
  • আপডেট Wednesday, September 13, 2023
  • 136 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা সতীন্দের কুমার খোসলা। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে কোকিলাবেন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৮৪ বছর। ‘বীরবল’ খ্যাত সতীন্দের কুমার খোসলা সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

জানা গেছে, নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সতীন্দের। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মুম্বইয়ের সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন। শোক প্রকাশ করেছেন বলিউডের তারকারা।

ভারতের বর্ষীয়ান গায়ক কিশোর কুমারের ভক্ত ছিলেন সতীন্দের। তাকে দেখেই সিনেমা জগতে আসা। কমেডি অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। ‘আরাধনা’, ‘মেরা নাম জোকার’, ‘অমর প্রেম’, ‘শোলে’, ‘ক্রান্তি’, ‘নসিব’, ‘হাম হ্যায় রাহি প্যায়ারকে’, ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’র মতো বহু হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।চরিত্র ছোট না বড় তা কখনো দেখতেন না বীরবল। অভিনয় করতে পারাটাই তার কাছে আনন্দের বিষয় ছিল।

এর আগে এক সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা জানান, বয়স তার কাছে সংখ্যামাত্র। এ ক্ষেত্রে তিনি দেবানন্দের পরামর্শ মেনে চলতেন। দেবানন্দ একবার বীরবলকে বলেছিলেন, ‘নিজেকে কখনো বুড়ো ভাববে না।মেজাজ রঙিন রাখতে হবে।’ দেবানন্দের সে কথাই মেনে চলতেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন বীরবল। দুই থেকে তিন হাজার স্টেজ শো করেছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর