July 11, 2026, 11:28 am

অবশেষে সুপার ফোর নিশ্চিত করলো টাইগাররা

Reporter Name
  • আপডেট Monday, September 4, 2023
  • 107 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয় বাংলাদেশের। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শোচনীয় পরাজয় পায় বাংলাদেশ দল। কিন্তু এর পরের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে ঘুড়ে দাড়িয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিলো টাইগাররা। আর এই জয়ের সুবাদে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করলো বাংলাদেশ।

বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে ৮৯ রানের বড় ব্যবধানে। এই জয়ের ব্যবধানটা বড় না হলে ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতো সাকিব আল হাসানের দলকে। সেটা আর লাগছে না।

কারণ, আফগানদের বিপক্ষে জয়ে ২ পয়েন্ট পাওয়ার সঙ্গে নেট রানরেটও বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের রানরেট এখন (+০.৩৭৩)। তারা এখন ‘বি’ গ্রুপে তিন দলের মধ্যে দ্বিতীয় নম্বরে। শ্রীলঙ্কার নেট রানরেট (+০.৯৫১) বাংলাদেশের থেকে বেশি, তাই সমান ২ পয়েন্ট নিয়েও এক নম্বরে লঙ্কানরা।

শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, তবে ৪ পয়েন্ট নিয়ে তারা সুপার ফোরে যাবে। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও যাবে সুপার ফোরে। আফগানিস্তানের পয়েন্ট তখন থাকবে ০।

আর শেষ ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়? তবে আফগানিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কা তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। কিন্তু বাংলাদেশ বাদ পড়বে না।

কারণ আফগানিস্তান যদি অল্প ব্যবধানে জেতে, তবে বাংলাদেশের নেট রানরেটকে পেছনে ফেলতে পারবে না। তাদের রানরেট এখন (-১.৭৮০)। অর্থাৎ সুপার ফোরে যেতে হলে লঙ্কানদের বেশ বড় ব্যবধানে হারাতে হবে আফগানদের।

যদি আফগানরা বেশ বড় ব্যবধানে লঙ্কানদের হারিয়েও দেয়, তবু ঝুঁকি নেই বাংলাদেশের। সেক্ষেত্রে নেট রানরেট মাইনাস হয়ে যাবে শ্রীলঙ্কার, বাদ পড়বে তারা। অর্থাৎ বাংলাদেশ এখন যে নেট রানরেট পেয়েছে, শ্রীলঙ্কা বা আফগানিস্তান যে দলই জিতুক, সাকিব আল হাসানের দল দ্বিতীয় স্থানে থেকে সুপার ফোরে খেলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর