July 9, 2026, 8:47 am

অপু বিশ্বাসের উপস্থাপনায় নাচবেন বুবলী

মাসুদ আলম
  • আপডেট Friday, June 23, 2023
  • 117 জন দেখেছে

অপু বিশ্বাস ও শবনম বুবলী ঢাকাই চলচ্চিত্রের অন্যতম দুই জনপ্রিয় দুই নায়িকা । ব্যক্তিগত জীবনে দুজনের মধ্যে টানাপোড়েন থাকলেও এবার একই মঞ্চে দেখা যাবে এই দুই নায়িকাকে। আসন্ন ঈদে একটি অনুষ্ঠানে অপুর উপস্থাপনায় নাচবেন বুবলী।

প্রতি ঈদের মতো এই ঈদেও বিটিভিতে দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। অনুষ্ঠানটির এবারের থিম ‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’। এবারের আয়োজনে থাকছে নাচ, গান, আড্ডা, নাটিকা ইত্যাদি। আর এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস।

এবার ঈদের এই আয়োজনে ‘আমার নাম মিস বুবলী’ এবং ‘মেঘের নৌকা তুমি’ গানে নাচতে দেখা যাবে বুবলীকে। তার সঙ্গে থাকবেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমইদে অনুষ্ঠানে আরও থাকছে আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’। এই আড্ডায় দেখা যাবে এ প্রজন্মের নায়ক ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতনকে।

ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে বর্ণিল আয়োজনে সাজানো ‘আনন্দ মেলা’।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর