August 19, 2026, 8:52 pm

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন গাছা জোন অফিস পরিদর্শন

Reporter Name
  • আপডেট Wednesday, August 19, 2026
  • 26 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন মঙ্গলবার (১৮ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোন অফিস পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি গাছা জোনে কর্মরত অফিসার ও ফোর্সের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ফোর্সের আবাসন ব্যবস্থা, ব্যারাকসহ অন্যান্য কল্যাণমূলক সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন), গাছা থানার অফিসার ইনচার্জসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর