নওগাঁ প্রতিনিধি:: নওগাঁর মহাদেবপুরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি মো. রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), ছাত্রলীগের পিয়ারুল ইসলাম মুসা (১৯), সোহেল হোসেন (২১) ও মাহমুদ রায়হানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের সবার বাড়ি মহাদেবপুর উপজেলার চকগোড়া এলাকায়। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার তারিকুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।