May 10, 2026, 4:41 pm

৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

Reporter Name
  • আপডেট Thursday, April 23, 2026
  • 13 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল। বৃহস্পতিবার ওই নারীকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম। গ্রেপ্তার সুরাইয়া আক্তার মীম (৩০) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব পৌরসভার চণ্ডীবে মহল্লার নূর হোসেনের মেয়ে।
জানা যায়, ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দিবাগত রাতে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের পূর্ব মহেশকুড়া গ্রামে এই অভিযান চালায়। সড়কের পাশে ব্যাগ হাতে গভীর রাতে কারোর জন্য অপেক্ষা করছিলেন এক নারী। এ সময় সাদা পোশাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাকে আটক করে। এরপর তল্লাশি করে তার কাছ থেকে পাওয়া যায় ৪ হাজার পিস ইয়াবা।
এ ঘটনায় সংশ্লিষ্ট অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল থানায় একটি মামলা রুজু করেছেন। মামলায় অভিযুক্ত সুরাইয়া আক্তার মীমকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। এদিকে সম্প্রতি নান্দাইল উপজেলার সর্বত্র মাদকের সরবরাহ বেড়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর