May 17, 2026, 12:17 pm

সেনাবাহিনীর আয়োজনে আধুনিক ক্যানসার চিকিৎসা ও সচেতনতা সেমিনার

Reporter Name
  • আপডেট Thursday, June 22, 2023
  • 129 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: আধুনিক ক্যানসার চিকিৎসা ও ক্যানসার সচেতনতায় রাজধানীতে সেমিনার হয়েছে। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ও সিএমএইচ ঢাকার সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ এবাদুল করিম। 

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম মুসা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ক্যানসারের চিকিৎসা এবং সচেতনতা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হয়। এ ছাড়া এই রোগের চিকিৎসায় সর্বশেষ আধুনিকায়ন এবং সিএমএইচ ঢাকার অভূতপূর্ব উন্নয়নের ওপর আলোকপাত করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে ক্যানসার চিকিৎসায় সেনাবাহিনীর তাৎপর্যপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল, সশস্ত্র বাহিনী মেজর জেনারেল মো. আজিজুল ইসলাম তার উপস্থাপনায় ক্যানসার চিকিৎসা এবং এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীর অগ্রগতি ও অবদানের ওপর আলোকপাত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর