May 15, 2026, 4:50 am

সহিংসতায় আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে স্পিকার

Reporter Name
  • আপডেট Thursday, August 1, 2024
  • 79 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ বিভাগে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে গিয়েছিলেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
এরপর স্পিকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে যান। সেখান থেকে স্পিকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে যান।
ড. শিরীন শারমিন চৌধুরী কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সাইমুম সরওয়ার কমল এবং হুইপ সানজিদা খানম, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর