May 30, 2026, 7:18 pm

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আ.লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সিমিন হোসেন রিমি এমপি

Reporter Name
  • আপডেট Tuesday, July 11, 2023
  • 130 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আওয়ামীলীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি। সোমবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া পুরাতন ধান বাজারে উপজেলা কৃষক লীগ আয়োজিত কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য জীবন দিয়েছিলেন আমার বাবা তাজউদ্দিন আহমেদ। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় এক হাজার ফলজ বনজ ও ভেষজ গাছ রোপণ করে কাপাসিয়া উপজেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিমিন হোসেন রিমি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে কৃষিখাতে উন্নত বাংলাদেশ আধুনিক বিশ্বে আজ এক বিস্ময়ের নাম। বাংলার আপামর কৃষক সমাজ কৃষি খাতে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয় উপহার দেবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। তিনি বলেন, বাংলাদেশ কৃষক লীগের নেতৃত্বে বাংলার কৃষক সমাজ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে কৃষক হত্যাকারী কোনো অপশক্তিকে ক্ষমতায় আসতে দেবে না কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ কৃষক লীগ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো: সুলতান উদ্দিন শেখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ব্যাপারী। এ সময় উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি এসএম আকবর আলী চৌধুরী, মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক রোমানা আলী টুশি এমপি, সমবায় বিষয়ক সম্পাদক লায়ন আহসান হাবিব, মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামসুদ্দিন আল আজাদ, কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমান লিটন, আনোয়ার হোসেন বাচ্চু, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মো. মাজহারুল ইসলাম সেলিমসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর