May 18, 2026, 3:17 pm

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসার শীর্ষ নেতা নিহত

Reporter Name
  • আপডেট Monday, July 10, 2023
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা মো. হুসেন মাঝি নিহত হয়েছে। আজ সোমবার (১০ জুলাই) ভোরে কক্সবাজার উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের সঙ্গে ১৪ এপিবিএন পুলিশের এ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও একাধিক মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানিয়েছেন, ‘ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা চালনা করে। এসময় তারা (আরসা) পুলিশের ওপর লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্ম রক্ষার্থে গুলি চালায়। এ সময় এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে নিহত ব্যক্তি আরসার শীর্ষ সন্ত্রাসী বলে শনাক্ত করে পুলিশ। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।’ এ অভিযান চলমান আছে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে আরসা ও আরাকান সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা সবাই আরসা সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর