May 30, 2026, 6:04 pm

রেবেকা মমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • আপডেট Tuesday, July 11, 2023
  • 126 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের সহধর্মিণী রেবেকা মমিন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। সূত্র: বাসস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর