May 18, 2026, 12:22 pm

যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে : যুব ও ক্রীড় প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, July 28, 2023
  • 113 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো.জাহিদ আহসান রাসেল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজ যে কোন দেশের মুল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর অনেকাংশে্ই নির্ভরশীল। আমাদের যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রুপান্তরের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় প্রাথমিক ভাবে দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণের মোট লক্ষ্যমাত্রা ৬৪০০ জন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ এবং প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর। এবং বিভিন্ন সংগঠনের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো.মাহবুব আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ওয়াহিদ হোসেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর