May 30, 2026, 7:16 pm

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Sunday, April 12, 2026
  • 51 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আজ রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অফিস কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এর সাথে আইএলও এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুননের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আইএলও’র কান্ট্রি ডিরেক্টরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানান। তিনি বলেন, বর্তমান সরকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমাজ দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কেয়ার গিভিং, মোবাইল সার্ভিসিং এবং ফ্রিল্যান্সিং এই তিনটি কোর্সে প্রশিক্ষণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার বিষয়টি তিনি আইএলও কান্ট্রি ডিরেক্টরকে অবহিত করেন।
এসময় আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনন বলেন, কক্সবাজারে আইএলও এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি (আইএসইসি) প্রকল্পটি বেশ ভালো ভাবেই চলমান রয়েছে। প্রকল্পটি কক্সবাজারে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে । এখন পর্যন্ত ৪৬ টি কোর্সের মাধ্যমে ৭০০০ এরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আইএলও, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং প্রোগ্রাম এবং উদ্যোক্তা সৃষ্টিতে একসাথে কাজ করতে আগ্রহী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর