May 18, 2026, 3:43 pm

ময়মনসিংহে গুলি করে হত্যা ঘটনায় অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, May 24, 2024
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহে নগরীর চরকালিবাড়ীতে জুটমিল শ্রমিক আলতাব আলীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে রাসেলকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর চরকালিবাড়িতে আধিপত্য ও শক্তি প্রদর্শন করতে ককটেল ফাটিয়ে এবং গুলিবর্ষণ করে রাসেল বাহিনী। এ সময় পথচারী জুটমিল শ্রমিক আলতাব আলী পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন, ওসি তদন্ত আনোয়ার হোসেনসহ উপপরিদর্শরা। প্রসঙ্গত, তুচ্ছ ঘটনায় গত ২১ মে রাতে নগরীর চরকালীবাড়ি এলাকায় খুন হন আলতাব আলী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর