May 15, 2026, 2:15 am

মাল্টিপারপাস শেড ‘হল ৪৬’ উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

Reporter Name
  • আপডেট Thursday, June 13, 2024
  • 78 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা সেনানিবাসের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নতুন মাল্টিপারপাস শেড ‘হল ৪৬’ এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার মাল্টিপারপাস শেড ‘হল ৪৬’ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় ও সেনাবাহিনী পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানসহ যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এ মাল্টিপারপাস শেড ব্যবহৃত হবে। হলটির সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন সেনাবাহিনী প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর