May 26, 2026, 6:58 pm

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন

Reporter Name
  • আপডেট Thursday, July 13, 2023
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহে তাসলিমা নামে এক নারীকে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ মো. শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল মালেক খান, আবদুল হাই খান এবং আব্দুল কাইয়ূম খান। তারা সবাই সদর উপজেলার চর আনন্দিপুর গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আবদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০০২ সালের ৮ নভেম্বর আসামিদের হাতে খুন হন তাসলিমা খাতুন নামে এক নারী। এ ঘটনায় তার চাচা আবদুল লতিফ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হলে দীর্ঘ ২১ বছর পর আদালত এ রায় ঘোষণা করেন। বাদী পক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তবে আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর