May 13, 2026, 10:24 am

বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট Thursday, April 16, 2026
  • 38 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা তোপখানা রোডস্থ আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক কবি হাসান পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী, শিক্ষানুরাগী, বাংলাদেশ সিভিল সোসাইটির আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইঁয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আশরাফ কামাল এবং সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ড. মমতাজুল করিম। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপার বাংলা ওপার বাংলা কবি দলের সভাপতি কবি নজরুল বাঙালী।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, বাসদ ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সামসুল আলম জুলফিকার, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আইয়ুব রানা এবং উচ্ছ্বাস প্রকাশনীর প্রকাশক আহমেদ মুনির প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সংস্কৃতিচর্চা জোরদার করে সমাজে মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল ধারার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের আগত কবি ও শিল্পীরা বৈশাখের আবহে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক আ স ম জাকারিয়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর