May 17, 2026, 12:49 pm

বিশ্বকাপের আগে ২ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

Reporter Name
  • আপডেট Friday, April 10, 2026
  • 29 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক:: আসন্ন বিশ্বকাপের শেষ প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাস ও আইসল্যান্ডের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জুনের শুরুতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছে, এবারের বিশ্বকাপের তিন স্বাগতিক দেশের একটি যুক্তরাষ্ট্রে ম্যাচ দুটি আয়োজন করা হবে। ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন অ্যালাবামার অবার্নে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল।
ফিফা র‍্যাঙ্কিংয়ে হন্ডুরাস রয়েছে ৬৬তম স্থানে এবং আইসল্যান্ড ৭৫তম স্থানে। দুই দলই এবারের বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। ফলে এই ম্যাচগুলো বিশ্বকাপে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচ তাই দল গুছিয়ে নেয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন কোচিং স্টাফরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর